সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলার পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র গরীব ও মেধামী ৫০ জন শিক্ষার্থীর মাঝে ওই সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ২৫ জন ছেলে ও ২৫ জন মেয়ে শিক্ষার্থীর হাতে ওই বাইসাইকেলগুলো তুলে দেওয়া হয়। এ
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি সানজিদা বেগম লাকি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলেমুল বাশার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, কাশিরাম ইউপি চেয়ারম্যান লানচু চৌধুরীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা প্রকৌশল এম এম আলী রেজা রাজু।