• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৈঠকের মধ্য দিয়ে পাকেরহাটে যাত্রা শুরু করলো শিল্প, সাহিত্য ও সংস্কৃতি পরিষদ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। তবুও তো ভাবি, স্বপ্নহীন নই- আশাহীন বন্য খাঁচায় করবো না বসবাস স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে শিল্প,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫আগস্ট) বিকেলে পাকেরহাট উজান-ভাটি শিল্প-সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে আংগারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বৈঠকটি হয়।

উজান-ভাটি শিল্প-সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডি.এম.মুজিরের সঞ্চালনায় এসময় কবিতা আবৃত্তি ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, দৈনিক আজকের পত্রিকার নীলফামারী প্রতিনিধি জসিম উদ্দিন,কবি ও সাংবাদিক সৈয়দ রোখসানা জামান সানু, কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, রানীরবন্দর নজরুল পাঠাগারের সভাপতি রইসুল আযম, বন্ধন শিল্পী গোষ্ঠীর সম্পাদক রইজ উদ্দিন রকি, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, কবি ও লেখক মৃণাল রায়, কিরণ বালা রায়, প্রকাশ চন্দ্র রায়, প্রমূখ।

আয়োজকরা জানায়, সভ্যতার শুরু থেকে মানুষ যখন বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছে, তখন তাদের সেই সমস্যা থেকে উত্তরণে অন্যতম ভূমিকা রেখেছে তাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের সঙ্গীত শিল্পীরা দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন। অন্যদিকে চিত্রশিল্পীরাও মুক্তিযুদ্ধের ছবি এঁকেছেন, যা বর্তমান প্রজন্মের মানুষদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক ধারণা দিচ্ছে।

আমাদের সমাজকে স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে লালন করতে হবে। এজন্য সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্য নিয়ে এটির যাত্রা শুরু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ