• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাতিজির অনশন

ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে চাচার বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা ভাতিজি। এনিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

ঘটনাটি জেলার রুহিয়া থানাধীন কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে। প্রেমিক হাসান (২৪) প্রেমিকার সম্পর্কে চাচা। প্রেমিকা আব্দুর রহমান রুহিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

প্রেমিকা জানান, দীর্ঘ তিন বছর থেকে তাদের ভালোবাসার সম্পর্কের মধ‌্যে কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছে। তবে চাচা হাসান তাকে বিয়ে করতে রাজি হচ্ছেনা। তাই বিয়ের দাবিতে প্রেমিকা রোববার (৭ আগস্ট) ভোর রাতে প্রেমিকের বাড়িতে অবস্থান শুরু করে। তিনি আরো বলেন হাসান তাকে বিয়ে না করলে আত্মহত‌্যা করবেন তিনি।

প্রেমিকার পিতা আব্দুর রহমান জানান, যেদিন ঘটনা ঘটে সেদিন আমি বাড়িতে ছিলাম না। তাছাড়াও তাদের সম্পর্ক মেনে নেওয়ার মত নয়। আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম সে আমার সাথে আসেনি। আমার মেয়ে বলে আমি ও আমার স্ত্রী নাকি ওর বাবা মা নয়। আমি একায় এর কোন সঠিক সিদ্ধান্ত নিতে পারছিনা সকলেই বসে সিদ্ধান্ত গ্রহণ করব।

আমার মেয়ের কেবল নবম শ্রেণিতে পড়াশোনা করতেছে বিয়ের বয়স হয়নি এখনো। ছেলের সাথে সম্পর্কটা ঠিক না আমাদের। ছেলে আমার চাচাতো ভাই হবে। আমার মেয়ের সম্পর্কে চাচা হবে। তাই এটা কেমন করে সম্ভব। তার পরেও আমরা বসে আলোচনার মাধ‌্যমে সিদ্ধান্ত নিব।

এ বিষয় প্রেমিক হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে সংবাদ মাধ‌্যমের সাথে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম‌্যান অনিল কুমার সেন বলেন, ঘটনাটি শুধু শুনেছি। দুই পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ