নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে জ্বালানী তেল পরিমাপে কম দেয়ায় দুই ফিলিং স্টেশনের ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৮ আগষ্ট) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই জরিমানা করে।
এর মধ্যে শহরের ভাই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা এবং কেন্দ্রিয় বাস টার্মিনালের অদূরে অবস্থিত রাজা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মো. সামছুল আলম। এসময় জেলা বাজার তদারক ও কৃষি বিপনন কর্মকর্তা এটিএম এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সামছুল আলম করে বলেন, ‘সোমবার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিমাপে কম দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ভাইভাই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা এবং রাজা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে।
পাশাপাশি, একই অপরাধ ভবিষ্যতে যেন আর না করেন এজন্য ওই দুই ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়েছে।