জয়পুরহাট প্রতিনিধি।। র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে ৬ জন পর্নোগ্রাফি ভিডিও কারবারীকে আটক করেছে । বুধবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়. গতকাল মঙ্গলবার দিবাগত রাতভর মহাদেবপুর উপজেলার বিভিন্ন স্থানে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও ও ছবি প্রস্তুত করার কম্পিউটারসহ এ সংক্রান্ত যন্ত্রপাতিসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন-,একই উপজেলার রাইগা গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে রুহুল আমীন(২৬), অমল মহন্তের ছেলে উজ্জল মহন্ত (২৪), কুসুমশহর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা(৩২), হরিপুর গ্রামের লুৎফর সরহমানের ছেলে মেহেদি হাসান(৩২), কৃষ্ণপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে মেহেদি ইসলাম (৩০) ও দেশ খিরশিন গ্রামের মজিবর রহমানের ছেলে সোলায়মান আলী(২৫)।
এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি ভিডিও তৈরীর কাজে ব্যাবহৃত ৬ টি সিপিইউ, ৯ টি হার্ড ডিস্ক, ৬ টি মনিটরসহ বেশ কিছু সরঞ্জামাদিও জব্দ করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঘঁনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে পর্নোগ্রাফি ভিডিও কারবারের সাথে জড়িত থেকে যুব সমাজসহ উঠতি বয়সী কিশোরদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন। এ সব অপকর্মের মাধ্যমে সমাজে ধর্ষন, যৌন হয়রানী, পরকিয়ার মত সামাজিক অপরাধ বৃদ্ধি পাাচ্ছে বলে র্যাবের কাছে বিস্তর অভিযোগ আসতে থাকে।
এমন অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তাদের আটক করে আজ বুধবার ভোর রাতে মহাদেবপুর থানায় সোপর্দসহ মামলা করে।