• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছরের কারাদণ্ড

সিসি নিউজ ডেস্ক ।। লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন, বিপণন এবং সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা গুনতে হবে—এই বিধান রেখে ওষুধ আইন, ২০২২ মন্ত্রিসভায় খসড়া অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে এই খসড়া অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, কোনো নিবন্ধনবিহীন ওষুধ উৎপাদন, মজুত বা বিক্রি এবং সরকারি ওষুধ চুরি করে বিক্রি করা হলে তাঁকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। ওষুধ আইনের ১০৩টি ধারা রয়েছে, যার ৫৪ থেকে ৭৫ ধারা পর্যন্ত শাস্তির বিষয় বলা হয়েছে।

সচিব আরও জানান, ১৯৪০ সালের আইনে ৪১টি ধারা ছিল, বর্তমানে ১০৩টি ধারা করা হয়েছে। তবে আইনটি সংক্ষিপ্ত করে অন্যান্য শাস্তির বিষয় বিধিমালায় যুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ