• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছের চারা

সিসি নিউজ ।। পরিত্যাক্ত প্লস্টিকের বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে একটি চারা গাছ । শিক্ষার্থীরা এক এক করে নিয়ে আসছেন পরিত্যাক্ত প্লাস্টিকের বোতল আর বিনিময়ে নিয়ে যাচ্ছন পরিবেশ বান্ধব চারা। পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ব্যতিক্রম এই কর্মসূচীর আয়োজন করে স্বেচ্ছাসেবি সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় ওই কর্মসূচীর  ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিফ ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম শফিকুল ইসলাম ডাবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সেতুবন্ধনের সহ-সভাপতি বিথী ইসলাম, ক্রিড়া  বিষয়ক সম্পাদক রাকিব হাসান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত প্রমুখ। সভাপতিত্ব করেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন।
এ সময় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের একটি করে চারা গাছ তুলে দেন অতিথিবৃন্দ।
সংস্থার সভাপতি আলমগীর হোসেন জানান, মূলত প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলা পরিবেশের জন্য হুমকি বিষয়ে সচেতনতার লক্ষ্যে বোতলের বদলে চারা গাছ দেওয়া হচ্ছে বলে জানান । এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫০টি প্লাস্টিকের বোতল জমা পরে। তাঁদের সবাইকে পরিবেশবান্ধব মহামূল্যবান বিভিন্ন প্রজাতির গাছ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ