• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটর পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোড়াঘাট ইউপির চেংগ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার দুটিতে।

নিহত শিশু দুটি হলেন, চেংগ্রামের মান্নান মিয়ার ছেলে আয়াত (৩) এবং ঠান্ডা মিয়ার ছেলে তানভীর হাসান (৪)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।

পরিবার সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির উঠোনে খেলাধুলা করছিল। এ সময় তারা বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির পুকুরে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পায়।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ