• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিএম কাদেরের গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কা

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বহনকারী সরকারি গাড়িতে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিয়েছে। এতে জাপা চেয়ারম্যান সামান্য ব্যথা পেয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন নিজ বাসভবনে বিশ্রামে আছেন।

আজ শনিবার বিকেল ৫টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান বনানী কার্যালয় থেকে উত্তরার নিজ বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

খন্দকার দেলোয়ার জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবার ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করে বিশ্রামে আছেন। তিনি শরীরে কিছুটা ব্যথা অনুভব করছেন। শরীরে ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা নেই তাঁর। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

চালকসহ বাসটি পুলিশ জব্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ