• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদরাসার পরিচালক মোস্তফা জামান কাওছার  (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধায়  সৈয়দপুর থানা পুলিশ মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে। মোস্তফা জামান  উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দ মাঝাপাড়া  এলাকার  মৃত আতাহার আলীর ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ও তার পাঁচ সহপাঠী  এক শিক্ষিকার সাথে মাদ্রাসার তয় তলায় আবাসিক রুমে থেকে পড়ালেখা করেন। একই তলায় মাদ্রাসার অফিসের পাশে আবাসিক রুমে মোস্তফা জামান তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। ওই শিক্ষিকা ও তার এক সহপাঠী বাড়িতে চলে যাওয়ায় শনিবার  রাতে ভুক্তভোগী ওই ছাত্রী ও তার তিন সহপাঠী অফিসরুমে ঘুমানোর প্রস্তুতি নেন। কাঁথা আনার জন্য ওই আবাসিক রুমে গেলে মোস্তফা জামান রুমে প্রবেশ করে মেয়েটিকে  জোরপূর্বক জড়িয়ে ধরে তার  স্পর্শকাতর জায়গা হাত দেন। তাকে ধর্ষণের চেষ্টা চালান। পরের দিন রোববার বিকেলে সুযোগ পেয়ে ঘটনাটি মেয়েটি তার মাকে জানান।
এরপর মেয়েটির মা তার মেয়েকে নিতে  মাদ্রাসায় যান। পরে বিষয়টি জানাজানি হলে মাদ্রাসার আশেপাশের মানুষ পরিচালক মোস্তফা জামান কাওছারকে আটক করে। খবর পেয়ে পুলিশ মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীকে সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ