• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে লিচু বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

সিসি নিউজ ।। দিনাজপুরের বিরামপুরে লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিরামপুর পৌর শহরের দোশরা পলাশবাড়ীর মৃত খাজের উদ্দিন প্রফেসরের লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম সাকিব পার্বতীপুর থানার সংকরপুর গ্রামের মিন্ঠু প্রামাণিকের ছেলে।

বিরামপুর থানার ওসি (তদন্ত) নওয়াবুর রহমান জানান, বিকেলে ওই লিচু বাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে বিরামপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে নিহতের মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন ও কাগজে লেখা মোবাইল নম্বরের সূত্র ধরে নিহতের পরিচয় নিশ্চিত হয়। তার মাথায় থেঁতলানো, শরীরে আঘাতের চিহ্ন ও গলায় গামছা পেচানো ছিল।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটা একটি পরিকল্পিত হত্যা। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ