নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে শিশু হিয়া মণি (১০) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ঘটনাটি জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নে উত্তর আরাজি চড়াইখোলা গ্রামে ঘটে। সে ওই গ্রামের নুরুজ্জামান আলী শাহের মেয়ে।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষতি সদস্য রাবেয়া বেগম জানান, ওই বাড়ির পানি তুলার জন্য বিদ্যুৎ চালিত একটি পাম্প রান্নাঘরে ছিল। অনাবৃষ্টির কারণে ওই পাম্প দিয়ে আমন ক্ষেতে সেচ দিচ্ছিলেন কৃষক পরিবারটি। এসময় শিশুটি রান্না ঘরে গিয়ে পাম্পের বৈদ্যুতি তারে হাত দিলে বিদ্যৎ স্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নীলফামারী সদর থানার পরির্দশক মো. আব্দুর রউপ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, অভিযোগ না থাকায় আইনীপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।