
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পারিবারিক কলহের জেরে মো.মুরাদ (২৬) নামে এক যুবক নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় তাঁর পরিবার। শুক্রবার দুপুুর ২ টার দিকে শহরের ইসলামবাগ এলকায় এ ঘটনা ঘটে। নিহত মুরাদ একই একই এলাকার মো. নাসিমের ছেলে। তিনি এক সন্তানের বাবা।
পারিবারিক সূত্রে জানা, বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন থেকে কলহ চলছিল। ঘটনার দিন বাড়ির ছেলে সদস্য মসজিদে জুম্মার আদায় করতে যান। মুরাদের স্ত্রীসহ অন্যান্য নারী সদস্য কাজে ব্যস্ত ছিল। এ অবস্থায় মুরাদ তাঁর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষন পর বাড়ির লোকজন তাঁকে ঘরের দরজা খুলে দেওয়ার জন্য ডাকাডাকি করেন। কিন্তু না দরজা না খোলায় তাঁরা জানালার ফাঁক দিয়ে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মুরাদকে ঝুলতে দেখেন। দরজা ভেঙ্গে তাড়াতাড়ি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠান। রমেকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তিনি মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু রংপুর মেডিকেল কলেজ হাসপালে গিয়ে মারা গেছে তাই সেখানকার থানার পুলিশ ঘটনাটি দেখবেন। মামলা হলে সেখানেই হবে।