সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচী ওরফে দুলাল বাবু পরলোকগমন করেছেন। তিনি গত শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত পৌণে একটায় বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর ব্রাহ্মণপাড়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছল। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অংসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার দুপুরে স্বর্গীয় দুলাল বাবুকে তাঁর বাড়ির অদূরে শ্মশানে দাহ্ করা হয়েছে।
উল্লেখ্য, স্বর্গীয় প্রনোবেশ চন্দ্র বাগচী ওরফে দুলাল বাবু ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ প্রবীর কুমার বাগচী ওরফে রানা’র বাবা।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সাবেক চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান লালচু হাসান চৌধুরী, কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বাবু পাইলট, সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, ফারুক হোসেন, বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদী হাসান সুরোজ মন্ডল, বাঙ্গালীপুর ইউপি ৫ নম্বর সদস্য আনিছুর রহমান, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সাবেক ছাত্র লীগ নেতা গোলাম রুবায়েত মিন্টু, শরিফুল ইসলাম টিটো, সাংবাদিক জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।