• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণের চেষ্টা করায় খানসামায় শ্বশুরের পুরুষাঙ্গ কেটে দিলেন পূত্রবধু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ধর্ষণ চেষ্টা করায় দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া সূবর্ণখুলী এলাকায় প্রায় ৬০ বছর বয়সী শ্বশুরের পুরুষাঙ্গ কেটে দিলেন পূত্রবধু

ঘটনাটি রবিবার (২১ আগস্ট) মধ্যরাতে উপজেলার সূবর্ণখুলী ছুরত আলী পাড়ায় শ্বশুর আব্দুল মতিনের বাসায় এটি ঘটে।

পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২১ বছর আগে একই এলাকার মহিশাহ পাড়ার নজু ইসলামের মেয়ের সাথে ছুরত আলী পাড়ার মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকেই শ্বশুরের লালসায় পড়ে পূত্রবধু শাপলা (ছদ্মনাম)। ঐ পূত্রবধু তার স্বামী ও পরিবারের সকল সদস্যকে বিষয়টি জানালেও সুরাহা হয়নি। অপরদিকে শ্বশুর সুযোগ পেলেই যৌন নির্যাতনের স্বীকার হন ঐ পূত্রবধু।

সেই ঘটনার জেরে রবিবার রাতে ধর্ষণ চেষ্টা করে ঐ লম্পট শ্বশুর আঃ মতিন। এর এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের গোপনাঙ্গ কেটে আহত করে পূত্রবধু শাপলা (ছদ্মনাম)। এতে চিৎকার চেচামেচি শুরু হলে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে তাকে আহত অবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রবিবার মধ্যরাতে এক বৃদ্ধ হাসপাতালে আহত অবস্থায় আসে।তার গোপনাঙ্গ অর্ধেকেরও বেশি কাটা দেখতে পেয়ে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পূত্রবধু শাপলা’র (ছদ্মনাম) স্বামী রশিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ কর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ