• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আগুনে পুড়েছে বসতঘর ও দোকান

সিসি নিউজ।। নীলফামারী শহরের ওয়াপদা সড়কে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান ও দুইটি বসত ঘর। সোমবার দিবাগত মধ্যরাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত একটার দিকে মমতাজ খান মোটরসাইকেল গ্যারেজে আগুন দেখতে পাওয়া যায়। অল্প সময়ের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই মোটরসাইকেল গ্যারেজ সংলগ্ন মুদি, মোবাইল রিচার্জ ও চায়ের দোকানসহ পাঁচটি দোকানঘর পুড়ে যায়। দোকানের সাথে মামুনুর রশিদ ও মাসুদুর রশিদের বাড়ীর আধাপাকা দুটি বসতঘর, ঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোটরসাইকেল গ্যারেজ মালিক মমতাজ খান রকির বাবা আব্দুল গফ্ফার খান বলেন, ‘রাতে গ্যারেজ বন্ধ ছিল। আগুন দেখে এলাকার লোকজন খবর দিলে ছেলেসহ এসে দেখি আগুন জ্বলছে। গ্যারেজে রাখা চারটি পুরাতন মোটরসাইকেল ও মালামাল পুড়ে গেছে।’ অগ্নিকান্ডের সঠিক কারণ জানাতে না পারলেও বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।

নীলফামারী পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন বলেন, আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ ও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দোকানের পেছনে লাগোয়া দুটি পরিবারের আধাপাকা দুটি বসত ঘর পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমান কোটি টাকার কাছাকাছি। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশ্ববর্তী অনেক বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।

নীলফামারী দমকল বাহিনীর জেষ্ঠ্য কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্তণে আনা হয়। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয়নি।

এদিকে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ