সিসি নিউজ ।। অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নীলফামারীর সৈয়দপুরে অপরাজিতা নারী উদ্যোক্তাদের আর্থিক প্রতিষ্ঠানাদি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচের আয়োজনে সুইচ এজেন্সী ফর ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে হেলভেটাস্’র সহযোগিতায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলা আইসিটি অফিসার নাহিদ বিনতে সাদিয়া এবং বিসিক নীলফামারী জেলা অফিসের সম্প্রসারণ অফিসার মো. মশিউর রহমান প্রশিক্ষক হিসেবে ছিলেন।
এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ রংপুর এর ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জুলিয়া আকতার, নীলফামারী জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ্, সৈয়দপুর উপজেলা সমন্বয়কারী মোছা. রীমা আক্তার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকীসহ নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার ১০টি ইউনিয়নের মোট ২০জন অপরাজিতা নারী উদ্যোক্তা অংশ নেন।
এতে অপরাজিতা নারী উদ্যোক্তাদের আর্থিক প্রতিষ্ঠানাদি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।