• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০টার মধ্যে ঘুমানোর নোটিশ, দুই ব্যাংক কর্মকর্তাকে শোকজ

সিসি নিউজ ডেস্ক ।। গোপালগঞ্জের কাশিয়ানীতে রূপালী ব্যাংকের জয়নগর শাখার এক কর্মকর্তাকে রাত ১০টার মধ্যে ঘুমানোর নির্দেশ দিয়ে নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জয়নগর রূপালী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে মঙ্গলবার (২৩ আগস্ট) এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে ব্যাংকের ব্যবস্থাপক মো. মফিজুর রহমানের স্বাক্ষর রয়েছে। যদিও তিনি দাবি বলছেন, তার স্বাক্ষর জাল করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে ঘুমানোর নির্দেশ দেওয়ার নোটিশের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ওই নোটিশে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডিওএস ৩১ অনুসারে মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হলো।’

নোটিশের বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মফিজুর রহমান বলেন, ‘ওই নোটিশে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার মজা করে শহিদুল ইসলামকে ওই নোটিশ পাঠিয়েছেন। তারা দুজন ব্যাচমেট। দুজনের মজা করার ওই নোটিশ ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানতাম না।’

ব্যবস্থাপক আরও বলেন, ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’

উৎস: বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ