• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় বিনোদন পার্কের ম্যানেজার গ্রেফতার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে পাতাকুঁড়ি বিনোদন পার্কে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় আব্দুল আউয়াল শাহকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। কলেজছাত্রীকে ধর্ষণে সহযোগিতা করার দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিনোদন পার্ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের দিঘলডাঙ্গী গ্রামের মৃত নেয়ামতুল্যা শাহের ছেলে ও পাতাকুঁড়ির বিনোদন পার্কের ম্যানেজার। আজ শুক্রবার তাকে নীলফামারী জেলহাজতে প্রেরণ করেছে সৈয়দপুর পুলিশ।

পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের এক কলেজছাত্রী চলতি বছরের ১২ ফেব্রুয়ারী বান্ধবীর সাথে পাতাকুঁড়ি বিনোদন পার্কে বেড়াতে যায়। সেখানে পরিচয় ঘটে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের আজগার আলীর ছেলে যুবক শাহিন হোসেনের সাথে। পরবর্তীতে মোবাইল ফোনে তোলা ছবি ফেসবুকে ভাইরাল করার ভয়ে দেখিয়ে শাহিন হোসেন ওই কলেজছাত্রীকে ১৫ ফেব্রুয়ারী পাতাকুঁড়িতে ডেকে নেয়। সেখানে বিনোদন পার্কের ম্যানেজার ও কেয়ারটেকারের সহায়তায় যুবক শাহিন মেয়েটিকে একটি কক্ষে আটকিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগি কলেজছাত্রীর মা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায়  একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৪)। পুলিশ ওইদিনই ধর্ষক শাহিনকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মতিয়ার রহমান জানান, মামলার তদন্তে কলেজছাত্রীকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে বিনোদন পার্কের ম্যানেজার আব্দুল আউয়াল শাহ ও একজন কেয়ারটেকারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় পাতাকুঁড়ি বিনোদন পার্কের ম্যানেজারকে গ্রেফতার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় সহায়তাকারী হিসেবে ওই বিনোদন পার্কের একজন কেয়ারটেকার রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, এ ঘটনা তদন্তে আরো কোন ব্যাক্তির সংশ্লিষ্টতা পেলে তাকেও আইনের আওতায় নেয়া হবে।

উল্লেখ্য যে, সৈয়দপুর শহরের বিশিষ্ট ঠিকাদার জাপা নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন পাতাকুঁড়ি বিনোদন পার্কটি গড়ে তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ