• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সীমান্তে মর্টার শেল: মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

সিসি নিউজ ডেস্ক ।। মিয়ানমার থেকে মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ায় ঢাকায় অবস্থিত সে দেশের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মইনুল কবীর রাষ্ট্রদূতকে ডেকে মর্টার শেলের ঘটনায় বাংলাদেশ সরকারের প্রতিবাদের কথা জানান।

জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশ সীমান্তের ভেতরে মর্টার শেল পড়ার ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে একটি নোট ভারবালও (কূটনৈতিক পত্র) তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে মিয়ানমার সরকারের কাছে বার্তা দিতে রাষ্ট্রদূতকে বলা হয়েছে বলে পররাষ্ট্রসচিব জানান।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাষ্ট্রদূত মিয়ানমারে নিজ দেশের সরকারের কাছে বাংলাদেশের প্রতিবাদ কথা জানাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়ায় রোববার দুপুরে মিয়ানমার থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ