• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জয়পুরহাটে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে সিল গালা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু মঙ্গলবার (৩০ আগস্ট) দিন ব্যাপী জয়পুরহাট শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডুু বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ল্যাবের ফ্রীজে মাছ থাকায় শহরের আনার কলি ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে।

এ ছাড়া পদ্মা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা, শাদমান ক্লিনিককে ৫ হাজার টাকা ও গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড বলেন,, ‘বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করতে আমাদের এ অভিযান। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া বা চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না বলে জানান তিনি।

এসময় জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ