
ইনসান সাগরেদ, পঞ্চগড় ।। পঞ্চগড়ে ৪র্থ শ্রেণী’র স্কুল পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক অটোরিক্সা চালককে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত রিক্সা চালকের নাম জয়নাল (৩৫)। সে পঞ্চগড় সদর ইউনিয়নের দফাদার পাড়া গ্রামের বাবুলের ছেলে।
গত কয়েকদিন ধরে পঞ্চগড় শহরের একটি স্কুলে যাবার পথে রিক্সা চালক জয়নাল ওই ছাত্রীকে প্রতিদিন ইভটিজিং করে আসছিল।
ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩১ আগষ্ট) স্কুল যাবার পথে জয়নাল একই কায়দায় ওই ছাত্রীকে আবারো ইভটিজিং করার সময় পঞ্চগড় জেলা সদর থানা পুলিশ তাকে আটক করে।
পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ মাসুদুল হকের ভ্রাম্যমান আদালত তাকে এ দন্ডাদেশ দেয়।
এসময় পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা উপস্থিত ছিলেন।