খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার সার ও কীটনাশকের ডিলার ও দোকানে ঝটিকা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।বুধবার (৩১ আগস্ট) পাকেরহাট, নিউ পাকেরহাট, মালোর পাড়, চেহেলগাজীসহ কয়েকটি হাট-বাজারে অভিযান হয়।
এই অভিযান পরিচালনা কালে ক্যাশ মেমো না রাখা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক এবং মূল্য সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে নিউ পাকেরহাটের লালধারী ট্রেডার্সকে ৫ হাজার, চেহেলগাজীর ভাই ভাই ট্রেডার্সকে ১০ হাজার ও মতিউর ট্রেডার্সকে ১০ হাজার মোট ২৫০০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায়।
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের সার ক্রয় ও বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । নিয়মিত তদারকি করছে। এই তদারকির সাথে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।