• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষণ ঘাটতি এড়াতে মাধ্যমিকে প্রতিদিন ৭টি ক্লাসের সিদ্ধান্ত

সিসি নিউজ ডেস্ক ।। শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, মাধ্যমিকে প্রতিদিন ৭টি ক্লাস (পিরিয়ড) কার্যক্রম পরিচালিত হবে। এত দিন ৬টি ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হতো।

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্রবার ও শনিবার) কার্যকর হয়েছে। শিক্ষার্থীদের যাতে শিক্ষণ ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমের বিষয়-কাঠামো অক্ষুণ্ন রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি পরিমার্জন করা হয়েছে।

পরিমার্জিত সময়সূচিতে বলা হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে প্রতিদিন ৭টি করে সপ্তাহে ৩৫টি ক্লাস কার্যক্রম পরিচালিত হবে। এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রমের ব্যাপ্তি হবে ৬ ঘণ্টা ১০ মিনিট এবং দুই শিফটের প্রতিষ্ঠানে ৫ ঘণ্টা ৫ মিনিট। এছাড়া দুই শিফটের প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে সকাল ৭টায় আর বিরতিসহ শেষ হবে ৫টা ২৫ মিনিটে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে পরিমার্জিত সময়সূচিতে। বলা হয়েছে, বাংলা, ইংরেজি এবং শাখা ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে ৫টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য ৩টি ক্লাস কার্যক্রম পরিচালিত হবে। সব মিলিয়ে সপ্তাহে ক্লাসের সংখ্যা দাঁড়াবে ২৮টি, তবে ঐচ্ছিক বিষয়সহ এ সংখ্যা হবে ৩৩টি।

এর আগে গত ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করে সরকার। ঘোষণা অনুযায়ী, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ