• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাসভাড়া কমল কিলোমিটারে ৫ পয়সা

সিসি নিউজ ডেস্ক ।। ডিজেল চালিত বাস ও মিনি বাসে প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা করে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামীকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। জ্বালানি তেলের দাম পাঁচ টাকা করে কমার কারণে নতুন করে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত হয়েছে।

জ্বালানি তেলের দাম কমায় আজ বুধবার বিকেলে বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ সদর দপ্তরে বৈঠকে বসে পরিবহন মালিকপক্ষ, সংগঠনের নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশে কিলোমিটার প্রতি বাসভাড়া কমেছে পাঁচ পয়সা। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বিআরটিএর পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বিভিন্ন পরিবহনের মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, ৫ আগস্ট রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাসমালিকদের দাবির মুখে বাসভাড়া বাড়ায় বিআরটিএ। তবে ২৯ আগস্ট ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে কমানো হয়। দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ এ নতুন সিদ্ধান্ত নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ