• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০ হাজার ডলারের বেশি থাকলে বিক্রির নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। বিদেশ ভ্রমণ থেকে ফিরে একজন বাংলাদেশি ১০ হাজার ডলার পর্যন্ত নিজের কাছে রাখতে পারেন। কারও কাছে এর চেয়ে বেশি ডলার থাকলে তা বেআইনি। এরকম থেকে থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংক বা মানিচেঞ্জারের কাছে বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেউ বিক্রি না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, খোলাবাজার থেকে ডলার কিনে সঙ্গে রাখা বেআইনি। তবে প্রবাসী বাংলাদেশি দেশে আসার সময় কিংবা বিদেশ ভ্রমণ থেকে ফিরে ডলার রাখার সুযোগ রয়েছে। এখন দেখা গেল কেউ হয়তো সভা, সেমিনার বা অন্য কোনো কারণে বাইরে যাওয়ার সময় ২ হাজার ডলার সঙ্গে নিয়েছিলেন। দেশে আসার সময় হয়তো সঙ্গে করে ১৫ হাজার ডলার নিয়ে এলেন। এক্ষেত্রে ১০ হাজার ডলার তার কাছে দীর্ঘদিন রাখতে পারবেন। এর বেশি অংশ এক মাসের মধ্যে জমা না দিলে সেটা হবে অবৈধ।

কেন্দ্রীয় ব্যাংক আজ (বুধবার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিবাসী বাংলাদেশি ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের কাছে বা অনুমোদিত ডিলার ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তী বিদেশ যাওয়ার সময় ওই বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। কেউ দশ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আনলে দেশে আসার এক মাসের মধ্যে ব্যাংক বা মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখা বাধ্যতামূলক।

এতে আরও বলা হয়েছে, উপরোক্ত প্রাধিকার বহির্ভূত বৈদেশিক মুদ্রা ধারণ করা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আওতায় দণ্ডনীয় অপরাধ। প্রাধিকারভুক্ত নয় এমন বৈদেশিক মুদ্রা নিবাসী বাংলাদেশির কাছে থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক বা লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার অনুরোধ করা যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পর অননুমোদিত বৈদেশিক মুদ্রা নিবাসী ব্যক্তির নিকট পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ