• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

সিসি নিউজ ডেস্ক ।। পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু জরুরি ভিত্তিতে কিনে পাকিস্তানে পাঠানোর জন্য আজ বৃহস্পতিবার এ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, ১ লাখ (পিস) পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল ও ২ হাজার তাঁবু।

ভয়াবহ বন্যায় পাকিস্তান এখন বিপর্যস্ত। দেশটিতে ঐতিহাসিক বন্যায় এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছেন দেশটির জলবায়ুমন্ত্রী।
চলমান বন্যা পরিস্থিতিকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে বন্যাদুর্গত পাকিস্তানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৬ কোটি ডলার সহায়তার আবেদন জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ