• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই গ্রুপের পাল্টপাল্টি কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি।। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বিএনপি’র দুই গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। বৃহষ্পতিবার দিনের প্রথমার্ধে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের নেতৃত্বাধীন গ্রুপের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপর দিকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ূ বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বাধীন বিএনপি’র অপর গ্রুপ বিকালে অনুরুপ কর্মসূচি পালন করেন।

বৃহষ্পতিবার বেলা ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের নেতৃত্বাধীন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর একটি গ্রুপ শহরের স্টেশন এলাকা থেকে খন্ড খন্ড র‌্যালি বের করে।
বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালিটি জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয় চত্তরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ফজলুর রহমান, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান সুইট, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
অপর দিকে একই দিন বিকালে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ূ বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বাধীন বিএনপি ও অঙ্গ সংগঠনের অপর গ্রুপের নেতাকর্মীরা খন্ড খন্ড র‌্যালী বের করে। র‌্যালী শেষে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এই গ্রুপের ওই তিন কেন্দ্রীয় নেতা ছাড়াও বক্তৃতা করেন- পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, জেলা বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ শুভ প্রমূখ।
উভয় গ্রুপে প্রায় সহস্রাধিক নেতাকর্মী বিভক্ত হয়ে পৃথক পৃথক কর্মসূচি পালন করায় দলীয় অভ্যন্তরিন কোন্দলের বিষয়টি প্রকাশ্যে দেখা যায়। এ নিয়ে দলের বিভাজনের জন্য উভয় গ্রুপের নেতারা একে অপরকে দোষারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ