• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে দিনেদুপুরে নিজ বাড়িতেই খুন হলো যুবক

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জে দিনেদুপুরে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় মোস্তফা মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের কয়েকজন সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাটরামপুর এলাকায় মোস্তফা মিয়ার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোস্তফা বোচাগঞ্জ উপজেলার হাটরাম গ্রামের পাবনাপাড়ার সাইদুর রহমানের ছেলে। লাশ ময়লাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়া তার বাড়িতে একাই থাকতেন। তিনি বিবাহিত হলেও তার স্ত্রী তার সাথে বসবাস করতেন না।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অর্ধউলঙ্গ অবস্থায় মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় ঘরের বাহিরে পড়ে ছিল লাশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে হত্যা করে পালিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে গোপনীয়তার শর্তে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। নিহতের লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে সুরতহাল রিপোর্টে দেখা যায় নিহতের গলায় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ