• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ১০ স্বেচ্ছাসেবী সংস্থাকে এককালীণ অনুদানের চেক হস্তান্তর

সিসি নিউজ।। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নীলফামারী সৈয়দপুর উপজেলার দশটি স্বেচ্ছাসেবী সংস্থাকে এককালীণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার

(৪ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে ওই চেক হস্তান্তর করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে ওই চেক হস্তান্তর করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ জানান, ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে উপজেলার দশটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য ৩০ হাজার টাকা করে এককালীণ অনুদানের চেক পাওয়া যায়। অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলো হচ্ছে, সৈয়দপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাব, রূপান্তর মানবিক উন্নয়ন সংস্থা, শাপলা সমাজ উন্নয়ন সংস্থা, শহীদ কুদরত স্মৃতি সংসদ, সুতারপাড়া ইসলামিয়া সমাজ কল্যাণ সমিতি, সৈয়দপুর উন্নয়ন সংস্থা, সৈয়দপুর ডায়াবেটিক সমিতি, ডন বাংলাদেশ (ড্রিম অব নেশন) এবং সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ