
জয়পুরহাট প্রতিনিধি।। নারায়ণগঞ্জে গুলিতে নিহত যুবদলকর্মী শাওন হত্যার প্রতিবাদে জয়পুরহাটে শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার সকালে শোক র্যালিটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম-আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান,জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক সরোয়ার রওশন সুমন, মামুনুর রশীদ চৌধুরি, আনিসুর রহমান, শহিদুল ইসলাম লিপটন,গোলাম রব্বানী রাব্বি, হারুনুর রশিদ জুয়েল।
বক্তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে নিহত যুবদল নেতা শাওন হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।