• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ধানখেত থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনচপাড়া গ্রামের একটি ধানখেত থেকে আশরাফুল ইসলাম নামে এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা, মুখ তেঁতলানো ও গলায় কাপড় পেছানো ছিল। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আশরাফুল ইসলাম কাঁনচপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, তিলকপুর রেলস্টেশনের আশরাফুল ইসলাম বিকাশের দোকান করতেন। প্রতিদিনের মত শুক্রবার সকালে সে দোকানে যায়। রাতে দোকান বন্ধের পর একবার পরিবারের সাথে তার মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে সকালে এক কৃষকর মাঠে কাজ করতে যাওয়ার পথে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায়। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট বলা যাচ্ছেনা। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ