• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে জনপ্রতিনিধিদের সাথে এমপি‘র মতবিনিময় সভা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। দেশের সার্বিক উন্নয়ন, চাহিদা, সামজিক সম্প্রীতি ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে করনীয় সস্পর্কে নওগাঁর আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে মতনিমিয় করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল এমপি।

রবিবার সকাল ১১টার দিকে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ’লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার তদন্ত (ওসি) মো. লুৎফর রহমানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে নিজ এলাকার উন্নয়ন তুলে ধরে এমপি আলহাজ¦ মো. আনোয়ার হোসেন হেলাল বলেন, দেশের আপামর জনগণের মধ্যে সরকারের জনপ্রিয়তা বেড়েছে। নৌকা উন্নয়নের মার্কা। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। সরকারের পক্ষে ইউনিয়ন পর্যায় আপনারা উন্নয়নমূলক কাজ করে থাকেন। জনপ্রতিনিধিদের উদ্যেশ্যে তিনি আরো বলেন, আপনাদের সবাইকে জনগনের পাশে থেকে সরকারের দৃশ্যমান উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কাজকে তুলে ধরার আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ