• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ব্যাংক ব্যবস্থাপকের বদলীর প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট কৃষি উন্নয়ন ব্যাংকের দোগাছি শাখার ব্যবস্থাপক মেহেদী হাসানকে বদলীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রাহকরা। রোববার দুপুরে সদর উপজেলার কুঠিবাড়ি এলাকায় ব্যাংক কার্যালয়ের সামনের রাস্তায় প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন দুই শতাধিক গ্রাহক।

মানববন্ধনে অংশ গ্রহনকারী গ্রাহকরা জানান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জয়পুরহাট সদর উপজেলার দোগাছি শাখায় যোগদানের পর এলাকার দরিদ্র দোকানী, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় কৃষকরা করোনা পরবর্তীকালে দুরাবস্থায় পতিত হন। এরই মাঝে এই ব্যাংক শাখায় যোগদানের পর শাখা ব্যবস্থাপক এলাকার অসহায় এসব মানুষদের হয়রানীমুক্ত ক্ষুদ্র ঋণ সহায়তা ও পরামর্শ দিয়ে তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে নিরলস সহযোগীতা করে যাচ্ছেন।

কিন্তু গত বছরের ১০ আগষ্ট এ ব্যাংক শাখায় যোগদান করা ব্যবস্থাপক মেহেদী হাসানকে অল্প সময়ের ব্যবধানে অন্যত্র বদলী করায় এই এলাকার দরিদ্র গ্রাহকরা অনিশ্চয়তার মধ্যে পরবেন। তাই তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে অসহায় গ্রাহকসহ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করছেন বলেও জানান তারা।

জাতীয় মহিলা সংস্থার জয়পুরহাট জেলা শাখার সভাপতি আছমা বিবি, কুঠিবাড়ি এলাকার অবসর প্রাপ্ত শিক্ষক আজিজার রহমান, একই এলকার উজ্জল হোসেনসহ অনেক গ্রাহক এমন মন্তব্য করে বলেন, তাদের অর্থনৈতিক স্থিতিশীল অবস্থা না আসা পর্যন্ত এই শাখায় ব্যবস্থাপক হিসাবে মেহেদী হসানকে বহাল রাখতে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানাতেই এসব কর্মসূচির আয়োজন করেছেন।

পরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে জয়পুরহাট-ধামইরহাট সড়ক প্রদক্ষিন করেন।

এ নিয়ে শাখা ব্যবস্থাপক মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চাকুরী মানেই তো বদলী, উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ এখনো হাতে পাইনি, শুনেছি মাত্র। বদলীর আদেশ পাওয়া মাত্র যেতেই হবে। কিন্তু বিষয়টি গ্রাহকরা আগেই জেনে গেছেন বলে বিক্ষোভ করছেন, তাদের এই ভালোবাসার কথা আমার মনে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ