• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আওয়ামীলীগ নেতার বাড়ীতে আগুন, থানায় অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগ নেতার বাড়ীতে মধ্যরাতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে পৌর শহরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বুলুর
বাড়ীর সামনের বৈঠক খানা ঘরে ও শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন দেওয়ার অভিযোগ করেন তিনি।
মোঃ শফিকুল ইসলাম বুলু জানান, রোববার ১১সেপ্টেম্বর দিবাগত রাত ৩টায় অজ্ঞাত ব্যাক্তিরা তার ফ্লাট বাসার সামনে বৈঠক খানা ঘরে আগুন লাগিয়ে দেয় এতে ঘরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। সেখানে থাকা কয়েক লক্ষ টাকার আসবাপত্র পুড়ে ছাই হয়েছে গেছে। এরপর তার শয়ন কক্ষের দরজার পর্দায় আগুন লাগিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ব্যাক্তিরা। শোয়ার ঘরের পাশে দুটি মোটর সাইকেল ছিল যাতে আগুন লাগলে আমার পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যেত। তিনি বলেন,আমার মনে হয় আমাকে ও আমার পরিবারকে পুরোপুরি প্রাণে মেরে ফেলার জন্য কে বা কাহারা এই অগ্নিকান্ড ঘটিয়েছে। আমি সহ আমার পরিবারের জীবন হুমকির মুখে  তাই আমাদের জীবনের নিরাপত্তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণে ফুলবাড়ী থানায় এবিষয়ে অভিযোগ করেছি।
ফুলবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ