• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি পদ যাবে না পঙ্কজ ও রাঙ্গার: অ্যাটর্নি জেনারেল

সিসি নিউজ ডেস্ক ।। দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হলেও জাতীয় সংসদ সদস্য পদে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ও জাতীয় পার্টির চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার থাকতে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতীয় পার্টির অনুমোদনের অপেক্ষা করতে হবে।

সম্প্রতি রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পঙ্কজ নাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় পদ হারানোর পর তাদের সংসদ সদস্য পদ থাকা না থাকা নিয়ে প্রশ্ন ওঠে।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘সংবিধানে বলা আছে- যে দল থেকে নির্বাচিত হয়েছেন, সে দল থেকে যদি কোনো সংসদ সদস্য পদত্যাগ করেন তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। অথবা তিনি যদি সংসদে তার দলের বিপক্ষে কোনো বিষয়ে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে।

আমিন উদ্দিন বলেন, তাদের তো দল থেকে বের করে দেওয়া হয়নি। শুধু দলীয় পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদে যেটা আছে- তারা সংসদে দলের বিরুদ্ধেও ভোট দেননি। সে কারণে তাদের সংসদ সদস্য পদ যাবে না।

বুধবার জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়। জাপার চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে। রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

এর আগে ১২ সেপ্টেম্বর আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে।

উৎস: ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ