• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর রেলওয়ের কর্মচারী মতিয়ার রহমান বাবলুর ইন্তেকাল

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েলের মামা মতিয়ার রহমান বাবলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি বৃহস্পতিবার ভোরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে,অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাঙক্ষাকী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা সৈয়দপুর শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে শহরের হাতীখানা গোরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিষদ পর্ষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন রেয়াজুল আলম রাজু, সরকার এন্টারপ্রাইজের প্রোপাইটর  আলহাজ্ব মো. সাইদুর রহমান সরকার, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবির, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শফিয়ার রহমান সরকার, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, সাংবাদিক এম আর  আলম ঝন্টু, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুম মতিয়ার রহমান বাবলু ছিলেন রেলওয়ের সাবেক ডিপিএম প্রয়াত নাজির উদ্দিন সরকারের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ