• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশে মিয়ানমারের মর্টারশেল: নিহত ১, আহত ৮

সিসি নিউজ ডেস্ক।। এবার বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে এসে পড়েছে মিয়ানমারের দুটি মর্টারশেল। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন রোহিঙ্গা। আহতদের মধ্যে ইকবাল নামে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তুমব্রু ওয়ার্ড মেম্বার দিল মোহাম্মদ ও গ্রাম পুলিশ আবদুল জাব্বারসহ বাজারের ব্যবসায়ীরা।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, ৪ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার টানা দুদিন ধরে প্রচণ্ড গোলাগুলির আওয়াজে তুমব্রু বাজার ও আশপাশের এলাকা কেঁপে উঠছিল। ঠিক এ পরিস্থিতে আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় পরপর ২টি মর্টারশেল এসে পড়ে মিয়ানমারের ভূখণ্ড থেকে। যার একটি পড়ে স্থানীয় কোনারপাড়ার বাসিন্দা শাহ আলম ড্রাইভারের বাড়ির পাশে। অপর একটি মর্টারশেল এসে পড়ে শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে। পরে গুরুতর আহত অবস্থায় ইকবাল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তুমব্রু বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা স্থানীয়রা জানান, সকাল থেকেই তীব্র গোলাগুলি হওয়ায় তারা এমনিই আতঙ্কে আছেন। তার মধ্যে রাতে মর্টার শেল এসে পড়ায় লোকজন ছুটোছুটি করছে। অনেকে নিরাপদে আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছে। ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বাংলাদেশ সীমান্তের বেশ কাছাকাছি এলাকা দিয়ে মিয়ানমারের বেশ কয়েকটি যুদ্ধবিমানকে টহল দিতে দেখা গেছে। তবে বিমানগুলো বাংলাদেশের সীমান্ত পেরিয়েছে এমন খবর পাওয়া যায়নি।

উৎসঃ দৈনিক আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ