• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ৫

সিসি নিউজ ডেস্ক ।। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলের পাশে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচ জন দদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যার আগে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন- ইমরান হোসেন, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান ও রুবেল হোসেন।

জানা যায়, প্রতিষ্ঠার চার বছর পূর্তি উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে এসে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ প্রমুখ।

প্রত্যক্ষদর্শী জানায়, পুলিশ লাইনসে প্রধান অতিথি আসার পর তাকে নিয়ে যাওয়া হয় উদ্বোধনী মঞ্চে। ওড়ানোর জন্য সেখানে তার হাতে কিছু বেলুন দেওয়া হয়। বার বার চেষ্টা করেও সেই বেলুন ওড়াতে ব্যর্থ হন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা সেই বেলুনগুলো মঞ্চের পাশে নিয়ে যায়। প্রধান অতিথি মূল মঞ্চে চলে যাওয়ার পর পুলিশ সদস্যরা বেলুন বিক্রেতাকে ডেকে এনে সেগুলো না ওড়ার কারণ জানতে চান। তখন বিক্রেতা বেলুনে আগুন ধরিয়ে ওড়ানোর চেষ্টার করার সময় বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা মিরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচ জন দগ্ধ হয়।

পুলিশ সদস্যরা তাদের শরীরে পানি ঢেলে আগুন নেভায়। পরে পুলিশের গাড়িতে দ্রুত আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে ঢাকায় পাঠানো হয়।

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা আক্তার জানান, অভিনেতা রনির শরীরের ৪০ ভাগ, মোশাররফের ৩০ ও অন্যদের ২০ ভাগ করে দগ্ধ হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, দগ্ধরা আশঙ্কামুক্ত। তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ