• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাডা গ্রাম থেকে মোস্তাকিম হোসেন (২০) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০ টায় ওই গ্রামে মোস্তাকিমের শয়ন কক্ষ থেকে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত করা হয়। নিহত মোস্তাকিম একই গ্রামের আব্দুল হামিদ ছেলে।

এ ঘটনায় মোস্তাকিমের স্ত্রী রিয়া পারভীনকে (১৮) নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতের বাবা আব্দুল হামিদ, ভগ্নিপতি ফেরদৌস হোসেনসহ স্বজনরা জানান, এ বছর কুরবানী ঈদের দুই দিন আগে পারিবারিক ভাবে মোস্তাকিম হোসেনের সাথে নওগাঁর ধামুরহাট উপজেলার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়া পারভীনের বিয়ে হয়। বিয়ের ক’দিন পর মোস্তাকিমের বাড়ি থেকে বাবার বাড়ি ফিরে গিয়ে পারিবারিক কলহের জেরে দীর্ঘ দিন বাবার বাড়িতেই থাকছিলেন।

উভয় পক্ষের মধ্যে মিমাংসার পর গতকাল শুক্রবার রিয়া বাবার বাড়ি থেকে মোস্তাকিমের বাড়ি ফিরে আসেন। ওই দিন রাতে খাওয়ার পর মোস্তাকিম ও রিয়া একই ঘরে শুয়ে পরেন। এ অবস্থায় রাত ১টার দিকে রিয়া তার শ্বশুর বাড়ির লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে বলেন যে, তাকে ঘুমে রেখে মোস্তাকিম একই ঘরের বর্গার সাথে ওড়না লাগিয়ে সেখানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় মোস্তাকিমের স্ত্রী রিয়া পারভীনকেনিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ