• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন ভোটারদের ফুলেল শুভেচ্ছা জানালেন পৌর মেয়র লিটন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ীতে নতুন ভোটারদের ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন। হালনাগাদ ভোটার তালিকা কর্মসুচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় পৌরসভা চত্বরে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ভোটারদের ছবি তোলা উদ্বোধন কালে তিনি নতুন ভোটারদের ফুলদিয়ে শুভেচ্ছে জানান।
এসময় পৌর সচিব সৈয়দ মোহাম্মদ আলী নিরু, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী লিমন, নির্বাচন অফিসার ওয়াজেদ আলী, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নিবার্চন অফিস সুত্রে জানা গেছে, যে সকল নাগরিকরা ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে, নতুন ভোটারদের ক্ষেত্রে কেবল তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
প্রতিটি নতুন ভোটারদের তাদের বাংলা এবং ইংরেজি জন্মনিবন্ধন একটি করে অনলাইন কপি,শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পিতা-মাতা বা স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,রক্তের গ্রুপ নির্নয়ের কাগজ এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ কতৃক নাগরিকত্ব সনদপত্র দিতে হবে।
এছাড়া, আগে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরও হালনাগাদে ভোটার করা হচ্ছে। সেইসাথে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারদেরও তথ্যও সংগ্রহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ