• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লিফটের দরজায় আটকে স্কুল শিক্ষিকার মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। ভারতের মুম্বাইয়ে নিজের স্কুলের লিফটে আটকে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার উত্তর মুম্বাইয়ের মালাডের চিনচোলি বান্দরের সেন্ট মেরি ইংলিশ হাই স্কুলে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিহত ওই স্কুল শিক্ষিকার নাম জেনেল ফার্নান্ডেজ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর ১টার দিকে জেনেল ফার্নান্ডেজ তৃতীয় তলায় স্টাফ রুমে যাওয়ার জন্য সপ্তম তলায় অপেক্ষা করছিলেন। তিনি লিফটে পুরোপুরি ঢোকার আগেই দরজা বন্ধ হয়ে যায় ও লিফট চলতে শুরু করে।

পরে তার চিৎকার শুনে স্কুলের নিরাপত্তারক্ষীরা দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা জেনেলকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ