• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান: দুই লাখ টাকা জরিমানা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা সিসা তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার সন্ধ্য়ায় নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান পরিচালনা করেন।

আদালত সুত্র জানায়, আত্রাই উপজেলার কচুয়া এলাকায় রাস্তার পার্শে¦ অবৈধভাবে গড়ে ওঠা কারখানায় ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরি হচ্ছিল। এতে ওই এলাকায় পরিবেশ দূুষিত হয়ে গাছ-পালা, গরু মারা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধায় নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার ও আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অনিক ইসলাম ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় কারখানার ম্যানেজার কবির হোসেন (২৩) কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. অনিক ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ১০দিনের মধ্যে কারখানা অপসারনের নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ