• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর নাট্য সমিতি পাচ্ছে ‘শিল্পকলা পদক’

সিসি নিউজ ।। দিনাজপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী প্রাচীন নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘শিল্পকলা পদক’-২০২০ পাচ্ছে।
আগামী ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলানয়তনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী উপস্থিত থেকে এই পদক প্রদান করবেন।
গত ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর স্বাক্ষরিত আমন্ত্রণ পত্রে বিষয়টি জানানো হয়, দেশের শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য ১৮ গুণীজন ও ২ সংগঠনকে শিল্পকলা পদক প্রদানের জন্য চুড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। করোনা মহামারির কারণে ২০১৯ এবং ২০২০ দুই বছরের পদক একসঙ্গে প্রদান করা হবে।
২০১৯ সালে শিল্পকলা পদকে মনোনীতরা হলেন- নাট্যকলায় মাসুদ আলী খান, কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ, চারুকলায় আবদুল মান্নান, চলচ্চিত্রে অনুপম হায়াত, নৃত্যকলায় লুবনা মারিয়াম, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য, যন্ত্র সঙ্গীতে মো. মনিরুজ্জামান, ফটোগ্রাফিতে এম. এ তাহের, আবৃত্তিতে হাসান আরিফ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ছায়ানট।
২০২০ সালে শিল্পকলা পদকে মনোনীতরা হলেন- কণ্ঠসংগীত মাহমুদুর রহমান বেণু, চারুকলায় শহিদ কবীর, যন্ত্র সংগীতে সামসুর রহমান, ফটোগ্রাফিতে আ ন ম শফিকুল ইসলাম স্বপন, চলচ্চিত্রে শামীম আখতার, নাট্যকলায় মলয় ভৌমিক, আবৃত্তিতে ডালিয়া আহমেদ, লোকসংস্কৃতিতে শাহ্ আলম সরকার, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে দিনাজপুর নাট্য সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ