সিসি নিউজ।। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) নীলফামারী জেলা কমিটির কর্মী সমাবেশ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন নিয়ন, কেন্দ্রীয় সদস্য রুস্তম আলী প্রামানিক ও নাহিদ উল্লাহ চৌধুরী, নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মোকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, সদর উপজেলা সভাপতি মাহবুব উর রহমান, বিলুপ্ত জেলা জাসাসের আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু ও সদস্য সচিব ফৌজিয়া নাজমিন ওপেল বক্তব্য দেন।
জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের আহবায়ক ফেরদৌস ফকিরের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী সরকারী কলেজ শাখার আহবায়ক রাজু আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জাসাস নেতা জাকির হোসেন রোকন বলেন, সরকারের আগ্রাসনে সংস্কৃতি অঙ্গণও আজ ঝিমিয়ে পড়েছে। দলীয় করণের ফলে সংস্কৃতি কর্মীরা বঞ্চিত হচ্ছেন এই অঙ্গণে।
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন কর্মসুচীতে জাসাসের প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করার আহবান জানান তিনি।
কর্মী সভার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাসাস শিল্পিরা।