• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমের আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার,ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসুচির বাস্তবায়নের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ