• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রোটারী ক্লাবের আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতালে রোটারী অব সৈয়দপুর এবং রোটারী ক্লাব অব ঢাকা মেট্টোপলিটনের যৌথ আয়োজনে ওই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন নীলফামারী’র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজহারুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ান ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রোটারিয়ান মো. এমদাদুল হক।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট ও সম্পাদক রোটারিয়ান প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী প্রমূখ।
ফ্রি চক্ষু শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. ইমতিয়াজ, রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটাঃ আলহাজ্ব মো. সালাহ্উদ্দিন, রোটাঃ আলহাজ্ব মো. মাহবুব হোসেন, রোটাঃ মমতাজ মিন্টু, রোটা: মোবাশ্বের প্রিন্স, রোটাঃ মো. আসলাম পারভেজ, রোটাঃ জাহানারা বেগম, রোটাঃ কহিনুর সিদ্দিকাসহ অন্যান্য রোটারিয়ান ও রোটার‌্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুজ্জামান বকুলের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল চক্ষু রোগীদের চিকিৎসা সেবা  দেন। শিবিরে আগত সাড়ে চার শ’ চক্ষু রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও চক্ষু শিবিরে ১০৪ জন চক্ষু রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত এ সব চক্ষু রোগীদের রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সার্বিক সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ