• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিভিন্ন মামলার পলাতক ১২ আসামি গ্রেফতার 

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ১২ আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওইসব আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে , সম্প্রতি আদালত থেকে বিভিন্ন মামলায় পলাতক থাকা আসামিদের গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়। আর ওইসব গ্রেফতারি পরোয়ানা সৈয়দপুর থানায় পাঠানো হয়েছে। আদালত থেকে পলাতক আসামী গ্রেফতারি পরোয়ানা পুলিশ সেসব তামিল করতে তৎপর হয়ে উঠেন।
থানার উপ-পরিদর্শক সাহিদুর রহমান, ইন্দ্র মোহন রায়, নারায়ন চন্দ্র বর্মণ,আহসান হাবিব, রেজাউল আলমসহ অন্যান্য অফিসাররা বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পলাতক ১২ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা  হলেন নান্নু মিয়া (৫৬), রাব্বি ওরফে ববি (২০), মোবারক আলী (২৮),নরমজান আলী (৫০), মিন্টু, (৪৫), সুমন (৩২), গিয়াস (৬০), আজিম ইসলাম সুজন (২১), আনোয়ার হোসেন (৩১), জাবেদ
(৩১), আজাদ (৩০) এবং ওবায়দুল ইসলাম (৪৫)। তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে আদালত ও থানায় দায়ের হওয়া মামলায়  দীর্ঘদিন থেকে পলাতক ছিল তারা।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম পুলিশী অভিযানে পলাতক থাকা আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ