• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নানক: উর্দুভাষীদের ভোটার করেছে শেখ হাসিনার সরকার

সিসি নিউজ।। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক উর্দুভাষীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা এক সময় ভোটার ছিলেন না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সে অধিকার দিয়েছে। এখন আপনাদের সন্তানরা লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সরকারি চাকুরীও করছে।
আজ শুক্রবার বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ স্মরণী চত্ত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নেমে সড়ক পথে রংপুরে যাওয়ার পথে ওই পথসভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ণ কমিটি এ পথসভার আয়োজন করে।
ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গৃহ ও ভূমিহীণ ৩০ লাখ পরিবারকে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছে। তাই রেলের ভূমিতে বসবাসকারী উর্দুভাষীদের পূনর্বাসন না করে কোন উচ্ছেদ করা হবেনা। মনে রাখবেন দেশে একজন শেখ হাসিনা রয়েছেন, তিনি থাকতে কেউ গৃহহীণ হবে না। সভায় আরো বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ণ কমিটির সভাপতি মাজিদ ইকবাল।
আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবি, জেলা যুবলীগের সভাপতি শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, রংপুর জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পদক নাছিমা জামান ববি, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ