• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্মের ভিত্তিতে পূথিবীতে কোন দেশ হয় না- আসাদুজ্জামান নূর এমপি

সিসি নিউজ ।। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন,‘ধর্মের ভিত্তিতে পৃথিবীতে কোন দেশ হয় না। একটি দেশ হয়; তার সংস্কৃতি, ইতিহাস,ঐতিহ্য, তার আচার-অনুষ্ঠান, খাওয়া-দাওয়ার অভ্যাস, কাপড়-চোপড় সবকিছু মিলে।’
শনিবার বেলা ১১টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামাজিক-সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে সামাজিক-সম্প্রীতির সমাবেশের আয়োজন করে নীলফামারী জেলা প্রশাসন।
যারা বলেন ধর্মের ভিতিতে দেশ হতে পারে তাদের কাছে প্রশ্ন ছুঁড়ে বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি নূর বলেন,‘সৌদি আরব, আলজেরিয়া, মিসর, ইরান, ইরাক, আবুধাবি, কুয়েত ওমান পর্যন্ত যত মুলমান দেশ আছে সব পাশাপাশি, এদের ভাষাও কিন্তু এক আরবি। ওইখানে তো সকল দেশের মানুষ মুসলমান, সবাই আরবিতে কথা বলেন, তাহলে একটা দেশ হলো না কেন ?
তিনি উল্লেখ করে বলেন,‘প্রত্যেকটা দেশের নিজস্ব ইতিহাস ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। সেটা নিয়ে তারা গর্ব করেন, অহঙ্কার করেন এবং নিজেদের আলাদা আলাদা ভাবে চিহ্নিত করেন। একজন ইরাকের মানুষ বলেন আমি ইরাকী, একজন মিসরের মানুষ বলেন আমি মিশরী, একজন ইরানের মানুষ বলেন আমি ইরানী, আরব দেশের মানুষ বলেন আমি আরবী, কুয়েতের মানুষ বলেন আমি কুয়েতি, কাতারের মানুষ বলেন আমি কাতারী। কারণ তাদের নিজের নিজের ভুখন্ড নিয়ে গর্ব আছে, অহঙ্কার আছে, যেভাবে আমাদের অহঙ্কার আছে আমরা বাংলাদেশী। এই ইতিহাসের সত্যতা ভুললে হবে না।
বাংলাদেশ নানা রঙ্গের ফুলের একটি দেশ মন্তব্য করে অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর এমপি বলেন,‘বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখালেন একটি স্বাধীন বাংলাদেশের। উনি বলেছিলেন বাংলাদেশটা হবে একটা ফুলের বাগানের মতো। একটা ফুলের বাগানে নানান রঙ্গের ফুল থাকলে যেমন বেশী সুন্দর হয়, তেমনি একটি দেশে নানান ধর্মের মানুষ থাকলে ফুলের বাগানের মতোই সুন্দর হয়।’
‘বাংলাদেশে তো নানান রঙ্গের ফুলের একটি দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, সাওতাল, গাড়ো, চাকমা, মার্মা সব মিলেই তো বাংলাদেশ। এইযে বৈচিত্র, সে কারণেইতো বাংলাদেশটা সুন্দর। আর এই বৈচিত্র রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যে কারণে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতিটি মানুষ কোন ধর্মীয় শ্লোগান নয়, জয়বাংলা শ্লোগান তুলে নিয়েছিলাম। জয় বাংলা শব্দটা এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে। বঙ্গবন্ধু সেখান থেকে জয় বাংলা শব্দটি নিয়েছেন। এই কবিতা লেখা হয়েছিল ভারত ভাগ হওয়ার অনেক আগে।’
তিনি বলেন,‘ইসলাম ধর্মে বলা আছে কোন ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তি অপরাধ বলে গণ্য করতে হবে। এজন্য কোন সম্প্রদায়কে দায়ী করা যাবে না।’
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল আনোয়ার, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, নীলফামারী বড়মসজিদের পেশ ঈমাম খন্দকার আশরাফুল হক নূরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
সামাজিক-সম্প্রীতির ওই সমাবেশে জেলার ছয় উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সুধি সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করনে।
সমাবেশ শুরুর আগে সেখানে বেলুন উড়ান প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ